গোপনীয়তা নীতি
Bikrify প্ল্যাটফর্মের জন্য — সর্বশেষ হালনাগাদ: 2026
আমরা কী তথ্য সংগ্রহ করি
অ্যাকাউন্ট তৈরির সময় আপনার নাম, ইমেইল ও পাসওয়ার্ড (এনক্রিপ্টেড) সংগ্রহ করা হয়। স্টোর পরিচালনার জন্য পণ্য, অর্ডার, গ্রাহকের যোগাযোগ তথ্য ও ডেলিভারির ঠিকানা সংগ্রহ হয় — এগুলো আপনার স্টোরের ডেটা এবং আপনার মালিকানাধীন।
কুকিজ ও সেশন
লগইন সেশন ধরে রাখতে প্রয়োজনীয় কুকি ব্যবহার করা হয়। আমরা বিজ্ঞাপনের জন্য কুকি বিক্রি করি না। স্টোরফ্রন্টে আপনার পছন্দের (যেমন GTM) ট্র্যাকিং কোড থাকলে সেগুলোর জন্য আপনি দায়ী।
ডেটা কোথে থাকে
ডেটা এনক্রিপ্টেড সংযোগে সার্ভারে সংরক্ষিত হয়। আমরা নিয়মিত ব্যাকআপ নিই এবং সীমিত অ্যাক্সেস নীতি অনুসরণ করি।
তৃতীয় পক্ষ
ডেলিভারির জন্য কুরিয়ার সার্ভিসে গ্রাহকের নাম, ফোন ও ঠিকানা শেয়ার হয়। পেমেন্ট গেটওয়ে চালু হলে লেনদেন তাদের সিকিউর পেজে সম্পন্ন হবে — কার্ডের তথ্য আমাদের কাছে সংরক্ষণ হয় না।
আপনার অধিকার
আপনার অ্যাকাউন্টের ডেটা দেখতে, সংশোধন করতে বা মুছে ফেলতে support@bikrify.com এ লিখুন। অ্যাকাউন্ট মুছে ফেললে আপনার স্টোরের ডেটা ৩০ দিনের মধ্যে স্থায়ীভাবে মুছে যায়।
প্রশ্ন থাকলে লিখুন: support@bikrify.com